প্রতিশ্রুতি খুঁজুন
বিদেশি বিনিয়োগকারীদের জন্য 'ফরেন পোর্টফলিও ইনভেস্টমেন্ট (এফপিআই)' অনবোর্ডিং পোর্টাল চালু করা হবে ও আন্তর্জাতিক মানদণ্ডে সংশ্লিষ্ট বিধান সমন্বয় করা হবে, যাতে বৈদেশিক মূলধন আকর্ষণ বৃদ্ধি পায়।
শুরু হয়নি
জলবায়ু সহনশীল প্রকল্পে ২০৩০ সালের মধ্যে ৫০ হাজার কোটি টাকার গ্রীণ বাংলাদেশ বণ্ড ইস্যু করা হবে।
শুরু হয়নি
গত ১৫ বছরে পুঁজিবাজারে সংঘটিত অনিয়ম তদন্তে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হবে।
শুরু হয়নি
পর্যায়ক্রমে, এক্সচেঞ্জ ট্রেডেড ফাণ্ড (ইটিএফ), সুকুক (ইসলামিক বণ্ড), এবং গ্রীণ বন্ড চালু করা হবে।
শুরু হয়নি
বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় একটি দ্রুত কার্যকর 'পুঁজিবাজার ট্রাইব্যুনাল' গঠন করা এবং হুইসেলব্লোয়ার সুরক্ষা ও বিনিয়োগকারী অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রবর্তন করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
শুরু হয়নি
বাজারে কারসাজি (ম্যানিপুলেশন), ইনসাইডার ট্রেডিং ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দৃঢ় ও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুরু হয়নি
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এবং রাষ্ট্রায়ত্ব ব্যাংক পরিচালনা বোর্ডে যোগ্য, সৎ ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেয়া হবে।
শুরু হয়নি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করে একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারির আওতায় আনা হবে।
শুরু হয়নি