প্রতিশ্রুতি খুঁজুন
জুলাই স্মৃতিসৌধকে ‘কেন্দ্রীয় জুলাই স্মৃতি সৌধ’-এর সরকারী স্বীকৃতি দেয়া হবে।
তরুণদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিকল্পে 'এগ্রোপ্রেনারশীপ' স্টার্ট-আপ প্রকল্প গ্রহণ এবং 'কৃষি উদ্যোক্তা প্ল্যাটফর্ম' গঠন করা হবে।
উত্তরাঞ্চলের কৃষি-নিবিড় জেলাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষায়িত কৃষি পণ্য রপ্তানি অঞ্চল গড়ে তুলে কৃষিভিত্তিক শিল্পায়ন, উত্তরাঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান ও সে অঞ্চলের সুষম অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
অর্থপাচার রোধ ও ফ্যাসিস্ট আমলের পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার জন্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের কেবল আর্থিক অডিটই নয়, ‘পারফরম্যান্স অডিট’ বাস্তবায়ন করা হবে
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে হয়রানি ও জটিলতা নিরসনকল্পে সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান স্টপ সার্ভিস এবং সম্পূর্ণ ডিজিটাল কর্মপ্রবাহ তৈরি করা হবে ।
'স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি' পুনঃবাস্তবায়নের মাধ্যমে ২০,০০০ কিলোমিটার নদী ও খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার প্রকল্প গ্রহণ করা হবে।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সর্ব ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা, উন্মুক্ত দরপত্র, সম্পদ বিবরণী, রিয়েল-টাইম অডিট এবং শক্তিশালী তথ্য অধিকার আইন নিশ্চিত করা হবে
৩১ দফা ঘোষিত 'ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন' এর আলোকে ভুক্তভোগীকেন্দ্রিক ও পুনর্বাসনমূলক ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি 'ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন' গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে।
কৃষকদের হাতকে শক্তিশালী ও টেকসই করার জন্য সঠিক বাজারজাতকরণ নীতি প্রণয়ন করা হবে।
ইউনিয়ন পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন এবং দেশব্যাপী কোল্ড স্টোরেজ নেটওয়ার্ক গড়ে তোলা হবে।