প্রতিশ্রুতি খুঁজুন
যাত্রী সেবায় শৃঙ্খলা আনয়ন করতে ড্রাইভার ও হেল্পারদের নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে
সরকারি-বেসরকারি অংশীদারিত্বে যানযট নিরসন ও পরিবেশবান্ধব কর্মসূচির আওতায় রাজধানী ঢাকায় মোবাইল অ্যাপ ভিত্তিক বিশেষ রাইড শেয়ারিং সাইকেল সেবা চালুর উদ্যোগ গ্রহণ করা হবে
যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে দ্বি-চক্র যানের জন্য পৃথক লেন তৈরি, রাস্তা ও ফুটপাত দখলমুক্তকরণ এবং ধাপে ধাপে অনুপযুক্ত যানবাহন অপসারণ করা হবে
যানজট নিরসনের লক্ষ্যে গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণ ও মানোন্নয়ন, জনবহুল নগরসমূহে পাবলিক ট্রান্সপোর্টকে অধিকতর কার্যকর ও সহজলভ্য করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে
সড়ক যোগাযোগে শৃঙ্খলা, নিরাপত্তা ও দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত ও স্মার্ট ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে
পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে দ্রুত সম্পন্ন করা হবে।
মহাসড়ক অবকাঠামোর স্থায়িত্ব রক্ষার্থে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র ও স্মার্ট মনিটরিং ব্যবস্থা স্থাপন এবং যানজটপূর্ণ ইন্টারসেকশনগুলোতে প্রয়োজনীয় ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করা হবে
সকল কাঁচা গ্রামীণ সড়ক ধাপে ধাপে পাকা করে প্রত্যন্ত অঞ্চলে 'লাস্ট মাইল' সংযোগ নিশ্চিত করা হবে, যাতে গ্রাম হতে আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক ও বাণিজ্যিক করিডোরে সরাসরি যাতায়াত সম্ভব হয়
চার লেন বিভক্ত মহাসড়ক, নিয়ন্ত্রিত প্রবেশপথ (ইন্টারসেকশন) এবং স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও সীমান্ত সংযোগসহ একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে
নগর, বন্দর ও শহরের জ্বালানি চাহিদা মেটাতে ও দূষণ কমাতে বর্জ্য থেকে শক্তি উৎপাদন প্রকল্প চালু করা হবে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যকারিতা পুনঃপরীক্ষা এবং সংশ্লিষ্ট দুর্নীতি তদন্ত করা হবে
পারমাণবিক শক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করে জাতীয় স্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে