প্রতিশ্রুতি খুঁজুন
আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পানি ব্যবস্থাপনা ও স্বল্প ব্যয়ে পানি-বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে
শুরু হয়নি
নবায়নযোগ্য শক্তি ও শক্তি দক্ষতায় কর রেয়াত ও স্বল্পমূল্যের সবুজ অর্থায়ন সুবিধা দেওয়া হবে।
শুরু হয়নি
২০৩০ সালের মধ্যে মোট জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য শক্তির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য অর্জনে কার্যক্রম জোরদার করা হবে।
শুরু হয়নি
দুর্গম ও প্রত্যন্ত এলাকার জনগণকে জ্বালানি বৈষম্যমুক্ত করার লক্ষ্যে সোলার হোম সিস্টেম, মাইক্রো-গ্রিড ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।
শুরু হয়নি
গৃহস্থালি ও শিল্পখাতে গ্যাসের ন্যায্য, নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করতে বিতরণ কাঠামো ও মূল্যনীতি পর্যালোচনা করা হবে।
শুরু হয়নি
ভূতাত্ত্বিক জরিপ ও কূপ খননে বাপেক্সকে শক্তিশালী করে স্থল ও সমুদ্রভিত্তিক গ্যাস অনুসন্ধান জোরদার করা হবে এবং সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর কাঠামো নিশ্চিত করা হবে।
শুরু হয়নি
চট্টগ্রাম বা উপকূলীয় শিল্পাঞ্চলে ধাপে ধাপে ৫০ লক্ষ টন পরিশোধন সক্ষমতাসম্পন্ন নতুন ক্রুড অয়েল রিফাইনারি নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
শুরু হয়নি
বিদ্যুৎ ও জ্বালানি ক্রয়ে কোনো গোপন চুক্তি করা হবে না এবং প্রাসঙ্গিক তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে।
শুরু হয়নি
জ্বালানির দাম সাশ্রয়ী ও স্বচ্ছ রাখতে ট্যারিফ নির্ধারণ ব্যবস্থার কার্যকারিতা জোরদার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী স্বাধীন পর্যালোচনা প্রক্রিয়া চালু করা হবে।
শুরু হয়নি
গৃহস্থালি, শিল্প ও সরকারি-বেসরকারি খাতে এনার্জি অডিট চালু করা হবে এবং জ্বালানি-দক্ষ যন্ত্রপাতি ব্যবহারে প্রণোদনা দেওয়া হবে।
শুরু হয়নি